শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোট ডা. মোজাম্মেল ক্যাডেট মাদ্রাসায় মিলাদ ও অভিভাবক পরামর্শ সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

img_1247

স্টাফ রির্পোটার:
নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের লাকসাম-নাঙ্গলকোট সড়কের মক্রবপুর সাবেক স্ট্রীলব্রীজ সংলগ্ন ডাক্তার মোজাম্মেল ক্যাডেট মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে দোয়া মিলাদ মাহফিল ও গ্রামবাসী-অভিভাবকদের নিয়ে পরামর্শ সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মক্রবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাংবাদিক এইচ এম আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবদুল জলিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬০ দশকের কবি এস এম আবুল বাশার, দেলোয়ার হোসেন দেলু মেম্বার, মো: ইব্রাহিম খলিল মেম্বার, জাকির হোসেন মেম্বার, মো: শাহজালাল, হাজী আলী নোয়াব, ডা.মনিরুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: বেলাল হোসেন, মো: রুহুল আমিন, মো: মাহবুবুল হক, নুরুন্নবী, নাঙ্গলকোট প্রেসক্লাবের সহ সভাপতি বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, অর্থ সম্পাদক  তোফায়েল মাহমুদ বাহার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ,  সাহিত্য সম্পাদক আজিম উল্যাহ হানিফ, সদস্য একে এম মারুফ হোসেন, জামাল উদ্দিন স্বপন, মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির আজাদ, রোম্মান হোসেন, হাফেজ এমরান হোসেন, এন এম জহির উদ্দিন, শিরিনা আক্তার, ফেরদৌস আক্তার, ফারহানা আক্তার, ফারজানা আক্তার, নাছরিন আক্তার, নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, তানজিনা আক্তার, ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ১ম শ্রেনীর শিক্ষার্থী শরীফুল ইসলাম, দোয়াও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ এমরান হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি