শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাজ আছে কর্মী নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

1440158802_the-executive-centre_serviced-office-suite-550x378

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের অনেক দেশেই কাজ আছে। তবে চাহিদা মতো দক্ষ কর্মী পাচ্ছে না কোম্পানি। দক্ষ কর্মীর অভাবে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। এ তালিকায় আরো আছে তাইওয়ান, রোমানিয়া, হংকং, তুরস্ক, বুলগেরিয়া, আর্জেন্টিনা, গ্রিস, হাঙ্গেরি, ইসরায়েল।
ম্যানপাওয়ার গ্রুপের এক গবেষণা থেকে এ তথ্যা জানা গেছে। তারা বিশ্বের ৪৩ দেশের ৪২ হাজারের বেশি কোম্পানির ওপর গবেষণা চালিয়েছে। এতে দেখা গেছে, ২০০৭ সালের পর থেকে বিশ্বে যোগ্য কর্মীর অভাব শুরু হয়। যা এখনো চলছে।
জরিপে দেখা গেছে, জাপানে ৮৬, তাইওয়ানে ৭৩, রোমানিয়ায় ৭২, হংকংয়ে ৬৯, তুরস্কে ৬৬, বুলগেরিয়ায় ৬২, আর্জেন্টিনায় ৫৯, গ্রিসে ৫৯, হাঙ্গেরিতে ৫৭ ও ইসরায়েলে ৫৬ ও ভারতের ৪৮ শতাংশ কর্মীর অভাব রয়েছে।
গবেষণায় সবচেয়ে কর্মীর অভাব দেখা গেছে তথ্যপ্রযুক্তি খাতে। বিগত কয়েক বছরে বেশ উপরে উঠে এসেছে আইটি সেক্টর। ৪০ শতাংশ আইটি কোম্পানি জানিয়েছে, দক্ষ কর্মীর অভাবে অনেক শূন্যস্থান তারা পূরণ করতে পারেনি।
ইলেকট্রিশিয়ান, কাঠ মিস্ত্রি, ওয়েল্ডার, রাজমিস্ত্রি, প্লাম্বার পাওয়াও বেশ কঠিন হয়ে দাড়িয়েছে। রয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভের অভাবও। এছাড়া ডেভেলপার, প্রোগ্রামার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ইলেক্ট্রিক্যাল-সিভিল-মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও আইটি ম্যানেজার পদে কাজের সুযোগ থাকলেও নেই কর্মী।
আবার কোনো কোনো দেশ ট্রাক-লরির চালক, ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট, সার্টিফায়েড অ্যানালিস্ট, মেশিন অপারেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্টও পাচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি