শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওবামা-ট্রাম্পের সাক্ষাত : অনেক কিছুই অনুপস্থিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

trump-obama-220161112135030

ডেস্ক রিপোর্টঃ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে প্রথমবারের মতো সাক্ষাত করেন ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

trump

নব-নির্বাচিত প্রেসিডেন্ট আর বিদায়ী প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সাক্ষাত করলেন। একে অন্যের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। তবুও কি যেন নেই নেই মনে হলো। ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং ভবিষ্যত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাক্ষাতেও একই জিনিস লক্ষ্য করা গেল। তারা দু’জনে হোয়াইট হাউসের ওভাল রুমে চা-পর্বে বেশ কিছু সময় গল্প করে সময় কাটিয়েছেন।

trump

হোয়াইট হাউসে ওবামা-ট্রাম্প, মিশেল এবং মেলানিয়ার সাক্ষাতকে ঘিরে নানা ধরনের আলোচনা উঠে এসেছে। অনেকেই বিগত সময়ের বিদায়ী এবং নব-নির্বাচিত প্রেসিডেন্টদের সাক্ষাতের স্মৃতি স্মরণ করছেন। গণমাধ্যমে এগুলো নিয়ে তুলনাও কম হচ্ছে না। আগে কি হয়েছে আর এখন কি হলো তাই যেন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

trump

তাদের সাক্ষাতের বেশ কিছু ছবি দেখেই মনে হচ্ছে অনেক কিছুরই ঘাটতি ছিল। এই সাক্ষাত আরো বেশি সৌহাদ্যপূর্ণ হতে পারত বলেও মন্তব্য করছেন অনেকেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি