বুধবার,২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে ভোট জালিয়াতির অভিযোগে আটক ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

arrest-logo-704x400

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে সরেসপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনে ভোট জালিয়াতির অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ৫ জন ভুয়া ভোটারকে আটক করেছে পুলিশ।

এসময় ৭ জন ভুয়া ভোটারকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। তবে, তাদের নামপরিচয় জানা যায়নি।

কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম  বিষয়টি  নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি