
স্টাফ রিপোর্টার:
জানযট নিরশনে জেলা পুলিশ সুপারের নির্দেশে কুমিল্লা মহানগরীতে মোটর চালিত রিক্সা বন্ধ করায় ফুসে উঠেছে কুমিল্লা ডিজিটাল রিক্সা মালিক সমিতি।
প্রশাসনে বন্ধ করে দেয়া সড়কে পুন:রায় রিক্সা চলাচলের দাবী নিয়ে হাজারো রিক্সা চালক ও ব্যবসায়ীরা গতকাল কুমিল্লা সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মুন্সেফবাড়ী কার্যালয়ে অবস্থান নেন।
পরে এমপি বাহারের কয়েকজন প্রতিনিধি দল একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদেরকে বলেন, হঠাৎ করে ডিজিটাল রিক্সা বন্ধে প্রশাসনের এমন সিদ্ধান্তের বিষয় তিনি অবগত নন। সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে পরে জানিয়ে দেয়া হবে।
এসময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক সিবিএ শ্রমিক নেতা হাসান খসরু, কাউন্সিলর কাইয়ূম খান বাবুল, আ’লীগনেতা আবদুল আলিম কাঞ্চন, তারিকুর রহমান জুয়েল, যুবলীগনেতা হাবিবুল আল আমিন সাদি, মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।
এ বিষয় ডিজিটাল রিক্সা মালিক সমিতি’র একটি লিখিত বক্তব্য থেকে জানা যায়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে হাজারো মানুষের বেকারত্ব দূর করার লক্ষে এই আধুনিক ডিজিটাল রিক্সার মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাদের দেশের এনালগ রিক্সার কিছু পরিবর্তন করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি। বর্তমানে যার আধুনিক নাম ডিজিটাল রিক্সায় ৪টি ব্যাটারী, ১টি মোটর ও ১টি কন্টোল বক্স লাগিয়ে ডিজিটাল রিক্সায় রূপান্তিত করে চালানো হচ্ছে। এতে করে এনালগ রিক্সা থেকে একটু দ্রুত গতি ও যাত্রীরাও স্বল্প সময়ে গন্তব্য স্থানে পৌঁছতে পারছে।
কিন্ত প্রশাসন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়া, রিক্সা থেকে ব্যাটারী, মোটর ও কন্টোল বক্স খুলে নেয়ার ফলে এসব রিক্সা পূর্বের এনালগ হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। তাই গত কয়েক দিনে ডিজিটাল রিক্সার চালক ও মালিক এবং ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মূখিন হচ্ছে।
এবিষয় ডিজিটাল রিক্সার মালিক কামাল জানান, কোন কাজকর্ম নাই, অভাবের সংসার, দু-বেলা দু-মোঠো ভাত জোগাড় করতে আমি ক্ষুদ্র ঋণ নিয়ে একটি ডিজিটাল রিক্সা ক্রয় করি। হঠাৎ রিক্সা চলাচল বন্ধ করে দেয়ায় আমি আজ পরিবারকে নিয়ে দুই দিন না খেয়ে আছি। পরিবারের একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে নিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলাম। এমন সময়ে রিক্সা বন্ধে করে দেয়ায় আমি কি ভাবে ঋণ পরিশোধ করবো ?

















































