শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার হোমনায় পুলিশ-ডাকাত সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জনকে আসামি করে হোমনা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকালে পুলিশ বাদি হয়ে এ মামলাগুলো দায়ের করেন। আসামিদের পরিচয় জানায়নি পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন জানান, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং পুলিশের কাজে বাধাঁ ও হামলার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হোমনার কালীগঞ্জ এলাকার মেঘনা নদীর একটি চরে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাত মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েলকে (২৮) আটক করে নিয়ে আসার পথে অন্য একটি স্প্রিড বোডে করে আসা এক দল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এসময় ৪ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া আটক হওয়া দুই ডাকাতও আহত হয়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাত দলের কয়েকজন সদস্যও আহত হয়। এদের মধ্যে আহত ডাকাত ডালিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আটক হওয়া ডাকাতদের কাছ থেকে একটি এল জি, একটি ৭ পয়েন্ট ৬৫ চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ১১ টি কার্তুজ, সাতটি বোমা, তিনটি রাম দা’, একটি বড় ছোরা, তিনটি স্পিড বোট, ৪টি হেলমেট এবং ১০ টি লাইফ জ্যাকেট উদ্ধার করে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি