শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে গলায় টেটাবিদ্ধ করে দলিল লিখককে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

index
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি॥
দাউদকান্দিতে টেটাবিদ্ধ করে জাকির হোসেন মাসুদ (৩৫) নামের এক দলিল লিখককে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টায় উপজেলায় গোয়ালমারী ইউনিয়নের ডুলি নসুরুদ্দী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত দলিল লিখক জাকির হোসেন ডুনে নরদ্দী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। রাত ৮ টায় জাকির হোসেনকে গলায় টেটাবিদ্ধ অবস্থায় গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের চাচাত ভাই মোঃ স্বপন মিয়া জানান, পূর্ব শক্রতার জের ধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার এস আই আক্কাস মিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে হত্যা সর্ম্পকে কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি