গত সপ্তাহ শুরুতে ভারত সরকার হঠাৎ করে ৫শ’ ও ১ হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেয়। ওই ঘোষণায় ভারতজুড়ে পুরনো নোট পরিবর্তন করতে এসে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।
ব্যতিক্রম হয়নি নরেন্দ্র মোদির গৃহিত গ্রামেও। রোববার নরেন্দ্র মোদির গ্রামের ব্যাংকের সামনে স্যান্ডেলের একটি লম্বা সারি দেখা যায়। ওই সারিটিতে নারী ও পুরুষকেও দেখা যায়। তারা নিজেদের পুরনো রুপি পরিবর্তন করতে সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকালে প্রায় শতাধিক জোড়া স্যান্ডেল জয়পুর গ্রামের ব্যাংকের সামনে দেখা যায়।
নিপিড়ীত গ্রামবাসী ব্যাংকের সামনে কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর সারিতে স্যান্ডাল রাখতে শুরু করেন। নিজেদের জায়গায় স্যান্ডালগুলো রাখে যেনো তাদের দাড়ানো স্থানে কেউ না দাড়েতে পারে। কিছু কিছু জুতার মধ্যে তাদের মালিকের নামও উল্লেখ থাকতে দেখা যায়। জুতা ছাড়াও আনুমানিক অর্ধশতাধিক নারী ও পুরুষকে পুরনো টাকা পরিবর্তন অথবা বাতিল করার জন্য ব্যাংকের সামনে দেখা যায়।
সারিতে দাঁড়িয়ে থাকা শাহরুনিসা (৫৫) বলেন, তার মেয়ে তাজুর বিয়ে ২২ নভেম্বর। তাই মা মেয়ে দুজনইে ব্যাংক থেকে ২০ হাজার রুপি তুলতে ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাড়িয়ে থাকতে হচ্ছে। সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে শাহরুনিসার মতো অনেক পরিবারই এই রকম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে স্থানীয়রা কষ্ট সহ্য করতে ইচ্ছুক যদি এই সিদ্ধান্ত থেকে মঙ্গলজনক কিছু আসে। সারিতে দাঁড়িয়ে থাকা কিশান প্যাটেল এই সিদ্ধান্তের মাধ্যমে যদি অসাধুরা ধরা পরে এবং ধনী ও গরিবের মধ্যে সমতা ফিরে আসে তাহলে এর জন্য তিনি কষ্ট করতে রাজি বলে জানান।

























































