সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি আরবের জেদ্দায় এক মাসেই ৫৭২টি বিবাহবিচ্ছেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

1478951038dailyausaf-550x333
পূর্বাশা ডেস্কঃ

সৌদি আরবের জেদ্দা নগরীতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদের হার। সরকারি জরিপে দেখা গেছে, গড়ে ২৪টি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করা হয়।

সৌদি সংবাদপত্র ওক্কাজ জানায়, চলতি হিজরি সনের মোহাররম মাসেই ৫৭২ টি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করা হয়েছে। সূত্র মতে, ফ্যামিলিকোর্টে বিচারক স্বল্পতার কারণে এসব মামলা ঠিক মতো পরিচালিতও হচ্ছে না।

জিদ্দা ফ্যামিলি কোর্টে তালাকের মামলা পরিচালনার জন্য মাত্র দু,জন বিচারক নিয়োগ দেওয়া আছে। সূত্রটি জানায়, এভাবে বিবাহবিচ্ছেদ বৃদ্ধি পেলে ভবিষ্যতে এসব মামলা পরিচালনা আরও কঠিন হয়ে পড়বে।

সূত্র : দৈনিক আওসাফ উর্দু



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি