মো : বেলাল হোসাইন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, প্যানেল মেয়র-২ আবদুল হালিম, কাউন্সিলর মোখলেছুর রহমান, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, ইউনুছ মিয়া, যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, মোতাহার হোসেন ঝুমনসহ পৌরসভার কাউন্সিলর ও আ’লীগ নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম, কুমিল্লা


















































