পূর্বাশা ডেস্ক:
নোট নিয়ে অসম্ভব ভোগান্তির মধ্যেই স্বস্তির খবর। দাম কমল পেট্রোল ডিজেলের। ১.৪৬ টাকা লিটার প্রতি দাম কমল পেট্রোলের। এবং ডিজেলের দাম কমল রিটার প্রতি ১.৫৩ টাক। মঙ্গলবার মাঝরাত থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে। গত কয়েক সপ্তাহের দাম রাড়ার রীতি বদলে দাম কমে গেল এই দুই জ্বালানির।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই মূল্যহ্রাসের ঘোষণা করেছে। রাজ্য স্তরের ভ্যাট এই হ্রাসে ধরা হয়নি। ফলে আরও কিছুটা কম দামে পাবেন এই দুই জ্বালানি।
দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৬৭.৬২ টাকা থেকে কমে হচ্ছে ৬৫.৯৩ টাকা।এক্ষেত্রে ১.৬৯ টাকা দাম কমছে। ডিজেলের দাম প্রতি লিটারে ৫৬.৪১ টাকা থেকে কমে হচ্ছে ৫৪.৭১ টাকা। এক্ষেত্রে লিটার পিছু দাম কমছে ১.৭০ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম হবে যথাক্রমে ৬৮.৬৭ এবং ৫৬.৯৫।
গত সেপ্টেম্বর থেকে পেট্রোলের দাম বেড়ে গিয়েছিল ধাপে ধাপে ৭.৫৩ টাকা। ডিজেলের বেড়েছিল ৩.৯০ টাকা।

























































