শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালত থেকে পালানো রুবেল বাড্ডায় গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

rubel_30745_1479182853

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের ঘটনায় আদালত থেকে পালানো রাফসান হোসেন রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানান ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।

গত রবিবার পুরান ঢাকার আদালত পাড়া থেকে দুই পুলিশ সসদ্যকে ফাঁকি দিয়ে রুবেল পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন‌্য ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, খিলক্ষেতের একটি বিউটি পার্লারে কাজ করেন ওই গারো তরুণী। গত ২৫ অক্টোবর তিনি তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের বাড়িতে যান। বিকাল ৪টার দিকে সেখান থেকে বের হওয়ার পরপরই স্থানীয় সাত-আট যুবক তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। পরে তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে রুবেল তাকে ধর্ষণ করে।

রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় আরও ১৪টি মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি