শনিবার,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমানের আসনের নিচে ৯ কেজি সোনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

8cfef0be3265c53c11c50b423e488481-b-1

পূর্বাশা ডেস্ক:

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে এগুলো আটক করে শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় বিজনেস ক্লাসের যাত্রীদের বসার দুটি আসনের নিচে চারটি ব্যাগে মোড়ানো ৮০টি সোনার বার পাওয়া যায়। তবে এর সঙ্গে কোনো বাহক পাওয়া যায়নি।

বেলা ১১টার দিকে উদ্ধার করা সোনা নিয়ে বিমানবন্দরে সংবাদ ব্রিফিং করেন বিমানবন্দর কাস্টমসের কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার দাম সাড়ে চার কোটি টাকার বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলেটকে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে স্বর্ণ চোরাকারবারিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি