রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


উল্টা-পাল্টা করলে খবর আছে : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

913afa644c36ebc35fdf28a52ba277b2-online_jhenidah

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ করতে হলে দলের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে হুঁশিয়ার করে তিনি বলেন, এমনটা করলে নেত্রী কাউকে ছাড়বেন না।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না। বলে আওয়ামী লীগ করতে হলে দলের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে। এবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।

জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন সেই জনগণ।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই, আমাদের দরকার কর্মীর। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতই মাদক আমাদের শত্রু। মাদককে না বলতে হবে। তিনি সবাইকে হাত তুলে মাদককে না বলার আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, দিপু মনি, মোজাম্মেল হকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে মন্ত্রী জেলার কালীগঞ্জ শহরের মেনই বাসস্ট্যান্ডে অপর এক পথসভায় বক্তৃতা দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি