শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরাজগঞ্জে গৃহবধূকে এসিড নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

images
পূর্বাশা ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচিতে সালমা বেগম (২৩) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে মুখ ও শরীর ঝলসে দিয়েছে তার স্বামী। মঙ্গলবার গভীর রাতে বেলকুচি উপজেলার মেঘুল্লা সোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকেই স্বামী সাইফুল ইসলাম (২৮) পলাতক।
এসিড আক্রান্ত সালমা বেগম ওই গ্রামের সোলায়মান সেখের মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামে মৃত আব্দুল সেখের ছেলে সাইফুল ইসলাম সালমা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে সালমা বাবার বাড়িতে বসবাস করে আসছে। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমার মুখে ও বুকে এসিড নিক্ষেপ করে স্বামী সাইফুল পালিয়ে যায়।
এ সময় তার চিত্কারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরন করা হয়।
বেলকুচি থানার ওসি সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সালমার পিতা সোলায়মান সেখ বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি