পূর্বাশা ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দুই বছরের শিশু গুলি করে হত্যা করল এক বছরের শিশুকে! এই ঘটনাটিকে কেন্দ্র করে লুইজিয়ানায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, মা-বাবার সামনে দু’বছরের শিশুটি তার সহোদরকে গুলি করে। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান মা-বাবা। ছোট সন্তানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শিশুটির বাবা ও মা জানিয়েছেন, দু’বছরের সন্তান যে বন্দুক ধরতে এবং গুলি চালাতে পারবে এই ভাবনাও তাদের মাথায় কখনো আসেনি। শুধু তাই নয়, শিশুটি এভাবে গুলি করে আপন ভাইকে হত্যা করতে পারে, এই বিষয়টি তারা কল্পনাও করতে পারিনি। ঘটনার পর শোকাতুর হয়ে পড়েন বাবা-মা।

























































