স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু (৬৫) ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিকস, কিডনি ও হৃদরোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধান ছিলেন।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ জামিল বাবু কুমিল্লা দাউদকান্দি উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় বসবাস করতেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ইউসুফ জামিল বাবু কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বিগত কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার বড় ছেলে সেইন বর্তমানে দাউদকান্দি পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর দেড় টায় কুমিল্লা টাউন হল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৮ টায় কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


















































