শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিডিও কনফারেন্সে কুমিল্লার কৃষক ও মৃৎশিল্প কর্মীর কথা শুনলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

15152942_673828126109551_1484410827_o

নিজস্ব প্রতিবেদক||

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমিল্লার একজন কৃষক ও একজন মৃৎশিল্প নেতার কথা শুনেছেন। তবে কুমিল্লার উদ্দেশ্যে তিনি কোন বক্তব্য দেননি।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টা ৫৫ মিনিট থেকে দুপুর ১ টা ৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমিল্লা টাউন হল মাঠে তৃণমূল পর্যায়ে জনগণের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মতবিনিময় করেন।

একজন কৃষক সবজি চাষে ক্ষতিকারক কীটনাশক ও ওষুধ ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য তুলে ধরেন। পরে বিজয়পুর মৃৎশিল্পের সভাপতি তাপস পাল মৃৎশিল্পের প্রসারে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

15152270_673826882776342_1244640150_o

ভিডি কনফারেন্স চলাকালে পরিকল্পনামন্ত্রী আফম মোস্তফা কামাল এমপি, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আহসানুল কবির, কুমিল্লা জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড. সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃংখলা রক্ষাকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি