রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে দশজন নিহত রেল দুর্ঘটনায় , আরও বাড়ার আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

259664_1
ডেস্ক রিপোর্টঃ

ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় রেল দুর্ঘটনায় কমপক্ষে দশজন মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে কানপুরের প‍ুখরায়নের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

খবর পেয়ে উদ্ধারকারী সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে ‍কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি