ডেস্ক রিপোর্টঃ
ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় রেল দুর্ঘটনায় কমপক্ষে দশজন মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে কানপুরের পুখরায়নের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
খবর পেয়ে উদ্ধারকারী সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
তাৎক্ষণিকভাবে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

























































