শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় তারেক রহমানের ৫২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

img_20161120_175435
মো. শরিফুল ইসলাম,চান্দিনাঃ
চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর ৫২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২০)নভেম্বর বিকালে বাড়েরা আলাবকস বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চান্দিনা উপজেলা শাখা প্রবাসী বি এন পি নেতা আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বি এন পির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজ উদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, পৌর বি এন পির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ মো.আলমগীর খাঁন,উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, কাউন্সিলর শাহজাহান সরকার,পৌর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল ছাত্তার,মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাড়েরা ইউনিয়ন বি এন পি সহ সভাপতি আ.ছাত্তার,তৈয়ব আলী পাঠান,যুবদল নেতা ডাঃ সাইফুল্লাহ বাপ্পী উপজেলা ছাত্রদল সভাপতি প্রার্থী এরশাদুল হক,বাড়েরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রার্থী মাহবুব আলম ও পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক প্রার্থী সজীব মুন্সি প্রমুখ,পরে উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর যৌথভাবে কেক কাটা ও বিতরনের মধ্যে দিয়ে সভা সমাপ্ত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি