শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাসানীর আদর্শ ছড়িয়ে দিতে হবে : ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

170306mirza-fakhru-1_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

মাওলানা ভাসানীকে আধুনিক এবং রাজনৈতিক নির্মাতা আখ্যা দিয়ে তার চেতনা ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, মাওলানা ভাসানী আমাদের কাছে অনেক বড় মাপের রাজনীতিক। তিনি এ দেশের মানুষের মুক্তির জন্য লড়েছেন। দুঃখে-কষ্টে তিনি মানুষের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তিনি ছিলেন সফল, অমর অক্ষয়। বাংলাদেশ যতদিন থাকবে, এ দেশের মানুষ যতদিন থাকবে মাওলানা ভাসানী ততদিন বেঁচে থাকবেন।

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মাওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, মাওলানা ভাসানী সেই আমলেও ছিলেন অত্যন্ত আধুনিক মানুষ। তিনি রাজনীতি নির্মাণ করতেন। দেশের কোথায় কোনো সমস্যা দেখা দিলে তিনি সবার আগে গিয়ে সেখানে হাজির হতেন। মানুষও তাকে খুব ভালোবাসতো। তিনি ছিলেন গণমানুষের নেতা। ব্রহ্মপুত্রের ভাসান চরে কৃষক সম্মেলন করে তিনি ভাসানী উপাধি পেয়েছিলেন। সব শ্রেণির মানুষের জন্য তিনি ছিলেন উদার।

ভাসানীকে সফল রাজনীতিবিদ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, মাওলানা ভাসানী চীন, ইউরোপ, আমেরিকা, আফ্রো-এশিয়া সফর করেছেন। তিনি ওই সময়ই সেসব দেশ থেকে রাজনীতি দেখে শিখেছেন। তিনি ভেবেছিলেন বাংলাদেশ একটি স্বাতন্ত্র্য ভূখণ্ড। এখানকার মানুষের কৃষ্টি আলাদা। এখানকার মানুষের বিশ্বাস আলাদা। এ কারণেই মাওলানা ভাসানী মানুষের হৃদয়ে স্থান লাভ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি