
রকিবুল হাসান রকি:
২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত ৫ টি দেশের মধ্যে একটিতে পরিণত হবে বাংলাদেশ। প্রধান মন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে এক জনসভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সদর দক্ষিন উপজেলার বিভিন্ন গ্রামের ৭ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। বিগত দিনে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা ছিল। সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর, যাত্রাপুর, শ্রীনিবাস, মোহনপুর, চাঁদপুর, মিনতনগর, দূর্লভপুর, শ্রীকামতা, লোলবাড়ীয়া, বিজয়পুর, কাশিপুর, তুলাতলী, পরাণপুর, রামচন্দ্রপুর, মঙ্গলপুর, শিবপুর, হরেশপুর, বারপাড়া, ভবানীপুর এসব গ্রামের ৭ শতাধিক বিএনপি নেতাকর্মী পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমাদের সামনে অনেক ভাল দিন অপেক্ষা করছে, তাই আমরা সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে কাজ করে এই কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের মডেল রোল হবে এই কুমিল্লা। মন্ত্রী এ সময় কুমিল্লার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বলেন শতাভাগ শিক্ষার হার নিশ্চিত করা, এ সরকারের আমলেই বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, আগামীদিন গুলোতে এই শিক্ষার হার নিশ্চিদ্র ভাবে এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করে যাবে। ২০৩০ সালের মধ্যে ১ জনকেও দরিদ্র পাওয়া যাবেনা। কুমিল্লার জলাবদ্ধতা দূরীকরনের জন্য আগামী ৬ মাসের মধ্যে পানি নিষ্কাশনে ব্যবস্থা করা হবে। আমরা এই সরকারে আমলেই শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছি, বাকি যারা বিদ্যুৎ পাননি তাদেরকেই খুব দ্রুতই বিদ্যুৎ দিয়ে শতভাগের আওতায় আনা হবে। বিজয়পুর বাজারে আগামী ৬ মাসের মধ্যে ১ টি ব্যাংক করা হবে, যাতে শহরে গিয়ে এই বিজয়পুরের মানুষ ভোগান্তীতে পড়তে না হয়। ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে কুমিল্লা ষ্টেডিয়াম, এতে ২৫-৩০ হাজার দর্শক ধারন ক্ষমতা থাকবে এই ষ্টেডিয়ামে । তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন পদুয়ার বাজার বিশ্বরোডের আশে পাশের এলাকায় ষ্টেডিয়ামের জমি ক্রয় করার জন্য, এই ষ্টেডিয়ামে খেলা না দেখে আমি মরতে চাইনা। আপনার দোয়া করবেন এই ষ্টেডিয়াম তৈরি করে আপনাদের সাথে মাঠে বসে খেলা দেখে আমি মরতে পারি। এসময় মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন আজ যারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সবাই মানুষের সেবা করে চাই। মহান আল্লাহ বলেছেন মানুষের সেবা করলে তার নৈকট্য পাওয়া যায়। আর এই সেবার জন্য কে কোন দল করি তা জানার প্রয়োজন নেই। আমাদের কুমিল্লা সদর দক্ষিণকে শতভাগ দূণীতিমুক্ত রাখার লক্ষ্যে এক সাথে কাজ করতে হবে। যদি কেউ আপনাদের কাছে বিদ্যুৎ কিংবা কোন উন্নয়নের কাজে ঘুষ চায়, তাহলে আমাকে ফোন করে জানাবেন। আমি তার বিরুদ্ধে সরাসরি আইনী ব্যবস্থা নেব, সে আমার দলের হোক বা অন্য যে কেউ হোক। আমি ঘুষ খাইনা, আর ঘুষ দেইনা, আর আমি ঘুষ লোকদের পছন্দ করিনা। সদর দক্ষিনের সকল নেতা কর্মীদের বলব, আপনারা জনগনের কল্যানের জন্য কাজ করু এবং জনগনকে স্বপ্ন দেখান, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য লক্ষ্য নিয়ে কাজ করুন। আমি আপনাদের কাছে মন্ত্রী হয়ে নয় আপনাদের পরিবারের সদস্য হয়ে থাকতে চাই। এসময় বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারী নেতাকর্মীদের বলেন আমরা সবাই একটি পরিবারে আবদ্ধ হয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উন্নয়নমূলক কাজ করে জনগনের আস্থা অর্জন করব। জনসভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক বি.কম। এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তছলিম আহমেদ, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল হাই বাবলু, সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার, বারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সেলিম আহম্মেদ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা চঞ্চল কুমার ঘোষ, মহানগর যুবলীগ নেতা আজাদ হোসেন, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু, বারপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

















































