শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে সংঘর্ষে ১৬ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৬

1479722943
পূর্বাশা ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশে গত কয়েকদিনে তালেবান যোদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ তালেবান যোদ্ধা ও তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
সোমবার স্থানীয় কর্মকর্তারা জানান, কাবুলের ৩শ ৫০ কিলোমিটার উত্তরে সারিপুল প্রদেশের রাজধানী সারিপুল নগরীর উপকণ্ঠে বিগত কয়েকদিন ধরেই উভয়পক্ষে ভয়াবহ যুদ্ধ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এ যুদ্ধে আরো ১৭ জঙ্গি ও চার নিরাপত্তা কর্মী আহত হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় সারিপুল প্রদেশের গভর্নর মোহাম্মাদ জহির ওয়াদাদ সারিপুল নগরীর উপকণ্ঠের এ সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি