শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পাকিস্তানের সেনা এক মরলে ভারতকে তিন লাশের জন্য প্রস্তুত থাকতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

261248_1

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত যদি পাকিস্তানকে টেনে এনে যুদ্ধের মুখোমুখি করে দেয় তাহলে এর জন্য তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।

দেশটির ন্যাশনাল এসেম্বলীতে ভাষণ দেয়ার সময় খাজা আসফ আলী বলেন, আমাদের এক সেনা মরলে, তবে ভারতকে তিনটা লাশ উঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

ন্যাশনাল এসেম্বলিতে উপস্থিত থাকা আর কিছু সদস্যও সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সংযম দেখানো বন্ধ করুন। তাদের অত্যাচারের বদলে এমন নিরবতা পালন করে গেলে কদিন পর নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করার সাহস পাবে।

তিনি বলেন যে, ভারতের যুদ্ধ করার যোগ্যতা নেই। আর না ভারত কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করে দেবে। আর ভারত যদি এমনটি করে যেতে থাকে তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন, তাদের ওপর আর কয়েকটি স্বাধীনতা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি