শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কাসপিয়ান হ্রদে ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

1480234513
পূর্বাশা ডেস্ক:
কাসপিয়ান হ্রদে ইরানের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এ ঘটনায় উদ্ধার অভিযানে হেলিকপ্টার সহ চার জন ক্রু এবং একজন সাধারণ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
ন্যাশনাল ইরানীয়ান ড্রিলিং কোম্পানির মালিকানায় থাকা হেলিকপ্টারটি হ্রদের তীরবর্তী আমির কাবির তেল সরবরাহ কেন্দ্রের কাছ থেকে একজন জরুরী বিভাগের রোগীকে পরিবহন কর নিয়ে আসছিল বলে ইসনা সংবাদ সংস্থাকে জানায় বেশাহার অঞ্চলের গভর্নর খালেগ সাজাদি। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। গভর্নর জানান, হেলিকপ্টারের ‘ব্ল্যাক বক্স’ এর তথ্য যাচাই শেষে দুর্ঘটনার কারণ জানা যাবে।
আমির কাবির তেল উত্তোলন কোম্পানিটি কাসপিয়ান উপকূল থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। হ্রদের গভীর তলদেশ থেকে তেল উত্তোলনের কাজ করে এই কোম্পানিটি। ডেইলিস্টার ডটকম লিবিয়া।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি