শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন : কনজারভেটিভ পার্টির প্রার্থী ফিলন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

1342078_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে জয় পেয়েছেন ফ্রাঙ্কোয়িস ফিলন। নির্বাচনী দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী অ্যালাইন জুপ্পে পরাজয় মেনে নেওয়ায় কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার আর কোনো বাধা থাকল না ফিলনের। আগামী বছর ফ্রান্সের প্রেসিডেনশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে ফিলন ফ্রান্সের স্থানীয় সময় রবিবার দলের ভোটারদের ৬৭ ভাগ সমর্থন পেয়ে জয়ী হন। ফিলন তার নির্বাচনী প্রচারণায় সমতার ভিত্তিতে সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ফ্রান্স সত্য জানতে চায় এবং সমস্যার প্রতিকার চায়।

আগামী বছর এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ফিলনের প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক প্রার্থী ম্যারিনে লে পেন। ফিলনের এই জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছে কনজারভেটিভ পার্টি থেকে তার প্রতিদ্বন্দ্বী অ্যালাইন জুপ্প। এ সময় তিনি বলেন, আমি আশা করি ফিলনকে প্রেসিডেন্ট হিসেবে দেখব এবং তার জয়ের জন্য আমি কাজ করে যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি