শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৫ যুদ্ধবিমান-৫০টি এফ কিনছে ইসরাইল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

261834_1

ডেস্ক রিপোর্টঃ

আমেরিকার কাছ থেকে আরো ১৭টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইসরাইল। এ নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে এ ধরনের মোট ৫০টি যুদ্ধবিমান কেনার অর্ডার দিল তেল আবিব।

রোববার ইসরাইলের মন্ত্রিসভা নতুন করে আরো ১৭টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫ বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এগুলোর প্রত্যেকটির দাম প্রায় ১১ কোটি মার্কিন ডলার।

নতুন করে অর্ডার দেয়া এসব যুদ্ধবিমান তেল আবিবের হাতে পৌঁছালে তাদের বিমান বাহিনীর যুদ্ধবিমানের সংখ্যা দুই স্কোয়াড্রন পূর্ণ হবে।

এখন থেকে দুই সপ্তাহের মধ্যে এর আগে অর্ডার দেয়া প্রথম দুই জোড়া এফ-৩৫ বিমান ইসরাইলের নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করবে। বিমানগুলো আমেরিকা থেকে আকাশে উড়বে এবং মার্কিন পাইলটরা চালিয়ে নিয়ে আসবেন।

ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিমানগুলো অর্থের বিনিময়ে কিনছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে দেয়া সামরিক সহযোগিতার আওতায় এসব যুদ্ধবিমান পাচ্ছে তেল আবিব।

চলতি বছরের গোড়ার দিকে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইসরাইল আমেরিকার কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সাহায্য পেয়েছে। ১৯৬২ সালে এ সহায়তা দেয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেল আবিবকে ১২,৪৩০ কোটি ডলারের সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

আগামী ১০ বছরে ইসরাইলকে আরো অন্তত ৩,৮০০ কোটি ডলারের সামরিক সাহায্য দেয়ার বিষয়ে গত সেপ্টেম্বরে সম্মত হয়েছে মার্কিন সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি