শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীর্ঘদিনের শত্রু ইসরাইলের প্রতি সর্বোচ্চ মানবতার নজির স্থাপন করলো ফিলিস্তিন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

261884_1

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘদিনের শত্রুর বিপদে পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ মানবতার নজির স্থাপন করলো ফিলিস্তিন। দাবানলের জেরে উত্তর ও মধ্য ইসরাইলে ভয়াবহ আগুন নেভাতে দমকল বাহিনী পাঠিয়ে দিল ফিলিস্তিন।

ফিলিস্তিনের পাঠানো আটটি দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করেছে।

ভয়াবহ অগ্নিকাণ্ড সামাল দিতে সাহায্যের প্রস্তাব আগেই দিয়েছিল ফিলিস্তিন। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাইয়াহু তা প্রথমে গ্রহণ করতে রাজি হননি।

israel-firesশনিবার ফিলিস্তিনের সাহায্য নিতে রাজি হয় ইসরাইল। এরপরই দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আটটি দল পাঠিয়ে দেয় ফিলিস্তিন।

এছাড়াও আগুন নেভানোর কাজে সাহায্য করছে রাশিয়া, তুরস্ক, গ্রিস, ইতালি, ক্রোয়েশিয়া ও সাইপ্রাস। মার্কিন যুক্তরাষ্ট্রও বোয়িং ৭৪৭ সুপারট্যাঙ্কার প্লেন পাঠিয়েছে ইসরাইলে।

এদিকে ইসরাইল প্রশাসনের দাবি, সন্ত্রাসবাদীরাই অগ্নিকাণ্ডের মূল হোতা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে। – দ্যা জেরুজালেম পোস্ট



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি