রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সংবাদ পাঠিকার ব্লগ ক্যান্সার সচেতনতায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

bbc-1111-550x318
ডেস্ক রিপোর্টঃ

ক্যান্সার এখন পর্যন্ত প্রাণঘাতী রোগ যা কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও নির্মূল করা সম্ভব হয় না। আর এ রোগে আক্রান্ত হলে কেউই সাধারণত অন্যের সঙ্গে মিশতে চান না। জাপানে ক্যান্সারে আক্রান্ত কোন রোগীই তার অভিজ্ঞতা অন্যের সঙ্গে বলেন না, যদি কেউ মারা যায় অথবা খুব কষ্ট করে রোগ নিরাময় হলেই হয়ত সেই রোগ নিয়ে কথা বলেন। কিন্তু জাপানের ৩৪ বছর বয়সী খবর পাঠিকা ম্যাও কবায়াসি এ থেকে ব্যতিক্রম। ক্যান্সারে আক্রান্ত কবায়াসি তার রোগের বিবরণ ও শারীরিক পরিবর্তনের কথা নিয়মিত ব্লগের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছেন।

তিনি তার ব্লগে লিখেছেন, ‘যখন আমি ৩২ বছর বয়সী ছিলাম তখনই আমার ক্যান্সার ধরা পড়ে। তখন আমার মেয়ের বয়স ৩ বছর এবং ছেলের বয়স ১ বছর মাত্র। প্রথম অবস্থায় আমি খুবই ঘাবরে যাই। সবার কাছ থেকে আড়ালে চলে যাই। আমি খবর পড়াও বন্ধ করে দিই, তখন ভেবেছিলাম একটু সুস্থ হয়ে গেলেই সবার সামনে আসব। এভাবে ২০ মাস অতিবাহিত হবার পর ডাক্তারের পরামর্শ আমার মনকে বদলে দিল। আমি ভাবলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে সবার কাছ থেকে লুকিয়ে থাকার কোন মানে নেই। দেশের সব মানুষেরই এ রোগ সম্পর্কে সচেতন হওয়া দরকার। তখন আমি ‘ককোরো’ নামে এই ব্লগ লেখা শুরু করি।’
জাপানে ককোরো ব্লগটি এখন খুবই জনপ্রিয়। ব্লগের অনেক সদস্য প্রশ্ন করেন ও মতামত দেন এবং নিয়মিত কবায়াসির লেখা পড়েন। এখন তার ব্লগে ১০ লাখের বেশি সদস্য রয়েছে। ব্লগের মাধ্যমে কবায়াসি নিয়মিত তার পাঠকদের সঙ্গে যোগাযোগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি