অনলাইনে পর্নগ্রাফি ও অশ্লীল ওয়েবসাইট বন্ধ করতে টেলিযোগাযোগ বিভাগ গঠিত একটি কমিটি কাজ শুরু করেছে। এ উদ্দেশে প্রথম পদক্ষেপ হিসেবে বর্তমানে ওই কমিটি নোংরা কনটেন্ট, ফটো ও ভিডিও থাকা দেশি-বিদেশি ওয়েবসাইটগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করছে। তালিকটি তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। আগামী সপ্তাহেই পূণাঙ্গ তালিকাটি জমা দেবে কমিটি। পরবর্তীতে তিন স্তরের কারিগরি পদ্ধতি ব্যবহারে জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হবে জানা গেছে।
এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে ইন্টারনেটকে সহজলভ্য করা হয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার একদিকে যেমন জীবনযাত্রা গতি নিয়ে এসেছি, তেমনি এর কিছু ক্ষতিকর প্রভাবও সামাজিক অবক্ষয় তৈরি করছে। অনলাইনে এখন পর্নগ্রাফি ও আপত্তিকর সাইটের ছড়াছড়ি। এসব নোংরা সাইটের সহজলভ্যতা অপ্রাপ্তবয়স্ক ও উঠতি বয়সীসহ অনেকের মাঝে বিরূপ ফেলছে। তাই এসব ওয়েবসাইট বন্ধের বন্ধের পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি কাজ করছে । কমিটির কাছ থেকে পূর্ণাঙ্গ তালিকা ও কারিগরি প্রস্তাবনা পাওয়ার পর সেই অনুযায়ী ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।
আপত্তিকর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশনার পর কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) যদি বন্ধ না করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ইন্টারনেটে পর্নগ্রাফি ও অাপত্তিকর ওয়েবসাইট বন্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালককে আহ্বায়ক করে এই কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের রাখা হয়েছে বলে জানা গেছে।

























































