শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262172_1

ডেস্ক রিপোর্টঃ

কলম্বিয়ায় ৭২ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়।

 প্লেনটিতে যাত্রী ছিলেন মোট ৭২ জন। যাত্রীদের মধ্যে ব্রাজিলের একটি ফুটবল দলও ছিল।

ফুটবল দলটি কলাম্বিয়ার একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে যাচ্ছিল।

পথিমধ্যে মেডেলিন আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

মেডেলিনের মেয়র ফ্রেডরিখ গুইতারেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে জীবিত যাত্রী থাকতে পারেন।

অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এখনো এটা পরিষ্কার হয়নি ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মেডেলিন বিমান বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বলিভিয়া থেকে ছেড়ে আসা বিমানটিকে ব্রাজিলের একটি ফুটবল দলের সদস্যরাও ছিলেন। তবে এতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় ছিলেন কিনা তা এখনো নিশ্চত হওয়া যায়নি।

দক্ষিণ ব্রাজিল থেকে আসা ফুটবল দলটির নাম চেপেকোয়েনস সকার টিম। দলটি বুধবার মেডেলিনে অনুষ্ঠেয় কোপা সুদামেরিকা টুর্নামেন্টের ফাইনালে অ্যাতলেতিকো ন্যাশনালের বিরুদ্ধে খেলত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি