শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জম্মু-কাশ্মীরের এক সেনাক্যাম্পে কাছে সন্ত্রাসী হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262104_1

পূর্বাশা ডেস্ক:

সীমান্তে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু-কাশ্মীরের এক সেনাক্যাম্পের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে নাগরোটা সেনাক্যাম্পে স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে এ হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর ও জম্মু জাতীয় মহাসড়কের পাশের ওই ক্যাম্পের কাছে সেনাদের সঙ্গে হামলাকারীদের গুলির লড়াই চলছে।

হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এনডিটিভি এক জওয়ানের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সেনাবাহিনী জঙ্গির সন্ধানে ওই এলাকা ঘেরাও করেছে বলেও জানিয়েছে এনডিটিভি। এ ছাড়া ওই এলাকার বিদ্যালয়গুলো আজ না খুলতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি