শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদিকে খুন করার পরিকল্পনার জন্য তিন জঙ্গি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262108_1

পূর্বাশা ডেস্ক:

ভারতের মাদুরাইয়ের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে তিন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

পুলিশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের বেশ কয়েক জন শীর্ষস্থানীয় নেতাকে খুন করার পরিকল্পনা ছিল এই তিন জঙ্গির। বিভিন্ন দেশের দূতাবাসেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

প্রথমে অবশ্য আটক করা হয়েছিল সন্দেহভাজন চার ব্যক্তিকে। তার মধ্যে তিন জনকে পরে গ্রেফতার করা হয়। চতুর্থ জনকে জেরা করা হচ্ছে বলে পুলিশের দাবি। গ্রেফতারকৃত তিন জঙ্গির নাম সুলেমান (২৩), সামসুম করিম রাজা এবং আব্বাস আলি (২৭)। তাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে। এদের ধরতে তামিলনাড়ু এবং তেলঙ্গানা পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযান চালায় এনআইএ।

পুলিশের দাবি, দক্ষিণ তামিলনাড়ুতে আল কায়দার একটি শাখা সংগঠনের সঙ্গে জড়িত ছিল এই তিন জঙ্গি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কয়েকটি আদালতে বিস্ফোরণেও তাদের হাত রয়েছে বলে অভিযোগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি