শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে সেনা ক্যাম্পে সন্ত্রাসীর হামলায় নিহত বেড়ে গেছে ৭জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

nagrota20161130112257
ডেস্ক রিপোর্টঃ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

নিহত সেনা সদস্যদের মধ্যে দুইজন উচ্চপর্যায়ের কর্মকর্তাও রয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে জম্মু-কাশ্মির সীমান্তের নাগরোতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গ্রেনেড ও আত্মঘাতী হামলা চালায়।

এদিকে এ ঘটনায় ঘটনাস্থল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি