শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে আগুন ঝুটের গুদামে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

262747_1
পূর্বাশা ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে ওই এলাকার আব্দুল মজিদের ঝুটের গুদামে আগুন লাগে।

স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এ সময় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিগারেট থেকে আগুন ছড়ায় বলে ফায়ার সার্ভিসকর্মীদের প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুজ্জামান। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি