শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


শিলিগুড়িতে তিন সেনা অফিসারের মৃত্যু হেলিকপ্টার দুর্ঘটনায়,


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

221703helikopter1-kalerkantho-pic
পূর্বাশা ডেস্ক:

শিলিগুড়ির সুকনায় ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল তিন সেনা অফিসারের। এর মধ্যে একজন সেনা অফিসার ও দু’জন পাইলট। বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ টহল দিতে বেরিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
মৃত সেনা অফিসারদের নাম, মেজর সন্দীপ লাথার, মেজর অরবিন্দ বাজালা, লেফটেন্যান্ট কর্নেল রজনীশ কুমার। গুরুতর আহত অবস্থায় চিকিত্‍‌সাধীন একজন জুনিয়র অফিসার।
সুকনা থেকে হেলিকপ্টার নিয়ে রুটিন টহলে বেরিয়েছিলেন সেনা অফিসাররা। সুকনা সেনাঘাঁটিতে ল্যান্ড করার সময়ই হেলিপ্যাডের কাছাকাছিই ভেঙে পড়ে চিতা চপারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন সেনার। ঘটনার তদন্ত শুরু করেছে সেনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি