আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা সদরে চটের ভিতরে থাকা ৫ কেজি গাজাঁসহ মনা মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ছত্রখিল পুলিশ ফাড়ি।
বুধবার রাতে চানপুর ব্রিজের উত্তর পাশে হাফিজ মেম্বারের দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আটক হওয়া মনা মিয়া কুমিল্লা সদরের মাঝিগাছা এলাকার কবিরাজ বাজারের আলী আহমদের ছেলে।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শাহিন কাদির এ বিষয়টি নিশ্চিত করেছেন।


















































