পূর্বাশা ডেস্ক:
ভারতের তামিলনাড়ুর একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যুর আশংকা করছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি, দ্য হিন্দুর।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় তামিলনাড়ুর তিরুচিরাপালি এলাকার কারখানাটিতে বিস্ফোরণ হয়। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে কারখানা ভবনটি পুরোপুরি ধসে গেছে।
বিস্ফোরণের সময় কারখানাটিতে ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
বাকিদের উদ্ধারে অভিযান চলছে। ঘটনার পরপরই দমকল বাহিনীর তিনটি ইউনিট সেখানে কাজ করছে।

























































