স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো ঢাকা ডায়নামাইটস। সমান ম্যাচে ভাইকিংসদের সংগ্রহ ১২ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচ খেলে খুলনার সংগ্রহ ১২ আর রাজশাহীর ১০।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে তামিম ইকবালের ৭৪ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে চিটাগাং ভাইকিংস। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন গেইল। আন্দ্রে রাসেলের বলে সাকিবের তালুবন্দি হওয়ার আগে তিনি ৬ বলে করেন মাত্র ১ রান। শোয়েব মালিক ২৫ বলে ৩৩ রান। এছাড়া দলের হয়ে বড় কোন সংগ্রহ কেউ করতে পারেনি। ঢাকা ডায়নামাইটসের হয়ে ডোয়াইন ব্রাভো তিনটি, রন্সফোর্ড বিটন দুটি ও আন্দ্রে রাসেল নেন একটি উইকেট।
চিটাগং ভাইকিংসের দেওয়া ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দলের হয়ে কুমার সাঙ্গাকার ৩৫ রান। আলাউদ্দি বাবু অপরাজিত ৩৩ রান। আন্দ্রে রাসেলে ব্যাট থেকে আসে অপরাজিত ৩১ রান। মোসাদ্দেক হোসেন ৯ রান। নাসির হোসাইন ১৩ রান ও মেহেদি মারুফ করেন ৯ রান। চিটাগং ভাই কিংসের হয়ে শোয়েব মালিক, মোহাম্মদ নবী, ইমরান খান নেন একটি করে উইকেট।
দিনের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাঁচ উইকেট ও আট বল হাতে রেখেই টানা তৃতীয় জয় তুলে নেয় খুলনা টাইটান্সের বিপক্ষে।

























































