

এইচ এম মহিউদ্দিনঃ
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কুমিল্লা রির্টানিং অফিসার।
শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ জাহাংগীর আলম ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
যাচাই-বাছাই শেষে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়াল এডমিরাল আবু তাহের ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন এবং ১০ জন সংরক্ষিত মহিলা সদস্যের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
রবিবার (৪ ডিসেম্বর) ৬৪ জন সাধারণ সদস্যের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ জাহাংগীর আলম প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

















































