বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিজয়ের মাসে বিজয়ের পোশাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

7-sm20161202150915
লাইফস্টাইল ডেস্ক:

বিজয়ের মাসে বিজয়ের পোশাকে সবাইকে সাজাতে সবার প্রিয় ফ্যাশন হাউস দেশি দশ আয়োজন করেছে পোশাকের প্রদর্শনী।

বাংলাদেশের শীর্ষ ১০ ফ্যাশন হাউসের সম্মিলিত প্ল্যাটফর্ম দেশি দশের ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সবগুলো আউটলেটেই চলছে এবারের বিজয়ের প্রেরণায় তৈরি পোশাকের প্রদর্শনী।

প্রদর্শনীটি পুরো ডিসেম্বর মাস জুড়েই চলবে।

দেশি দশ। এক ছাদের নিচে দেশের শীর্ষ ১০ হাউজের সম্মিলন। এই প্রয়াসের অংশীদার ১০ ফ্যাশন হাউস হচ্ছে- নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি।

ঘুরে আসতে পারেন সবগুলো হাউসে। দেখতে পারেন তাদের দৃষ্টিনন্দন বিজয় দিবসের পোশাকের সমারোহ।
ফোন: ০৭১৫৫-৬৮০১৩২।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি