সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আমাকে এখানে নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু রজনীকান্ত গুরুজিকে দেখতে আমি চলে এসেছি!”
একইভাবে সালমানের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন রজনীকান্তও। বলেছিলেন, “সালমান যদি রাজি থাকে তো কাল থেকেই শুটিঙে যেতে তৈরি আমি!”
এবারে তবে দুজনের চাওয়াই সত্যি হতে চলেছে! ইন্ডিয়া টুডে বলছে, যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি ভেঙ্কটেশ-এর পক্ষ থেকে, তবে শিগগিরই সারা হবে আনুষ্ঠানিকতা।
সালমান খান এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার নতুর সিনেমা ‘টিউবলাইট’ এর কাজে। অন্যদিকে আকশায় কুমারের সঙ্গে তামিল মহাতারকার অভিনীত ‘টু’ ছবির কাজ নিয়ে ব্যস্ততার শেষ নেই রজনীকান্তের।