বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অরিজিতের গান ছাড়ার ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

1480838962
পূর্বাশা ডেস্ক:
শিরোনাম পড়ে অবাক হওয়ার কিছু নেই, সত্যিই এমন ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত তারকা অরিজিৎ এর মুখ থেকে। অরিজিৎ সিং কে নতুনভাবে চিনিয়ে দেয়ার প্রয়োজনীয় নেই। বলিউড বলুন, আর কলকাতা বলুন কিংবা বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত মুখ অরিজিৎ। বয়স মাত্র ২৯, এরমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন।
কিন্তু এসব ছেড়েছুড়ে চলে যেতে চাইছেন তিনি। আগামী বছরেই অবসর নিতে চান অরিজিৎ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যেমন ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ফিল্মপ্লেয়ার কিংবা আনন্দবাজারসহ বেশকিছু গণমাধ্যমে খবরটি ফলাও করে প্রকাশিত হয়েছে।
২০০৫ এ মিউজিক রিয়েলিটি শো’তে আত্মপ্রকাশ ঘটে অরিজিতের। নজর কাড়তেও বেশি সময় নেননি। সুরকার প্রীতমের সঙ্গে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ শুরু করেন। ২০১১ তে মোহিত সুরির ফিল্ম ‘মার্ডার-২’-তে গানের সুযোগ। এরপর থেকে একেরপর এক তার স্বকীয়তার পরিচয় মিলেছে। প্রথম সারিতে পৌঁছতেও সময় নেননি তিনি।
খ্যাতির শীর্ষে থাকাকালীন এভাবে অবসরের উদাহরণ খুব একটা নেই। হঠাৎ অবসরের কথা ভাবনা-চিন্তা করছেন কেন অরিজিৎ!  জনপ্রিয় এ গায়ক বলেন, আমার মনে হয় না, আমি এখানে থেকে বেশি দূর এগোতে পারব! এ বছরটাই হয়তো আমার শেষ বছর।
তবে গায়ক হিসেবে বলিউড থেকে সরে দাঁড়ালেও সঙ্গীতের জগতেই থাকতে চান তিনি। কিন্তু, হঠাৎ অবসরের সিদ্ধান্তই বা কেন!
অরিজিতের ভাষায়, বলিউডে কয়েক বছর পর পর পুরনো গায়কদের সরিয়ে উঠে আসে একঝাঁক নতুন মুখ। আমি হয়তো সেটা বদলাতে পারব। তবে শুধুমাত্র গান গাওয়া নয়, সঙ্গীতের অন্য দিকগুলোতে এগোলে আমি হয়তো বলিউডে আরও অনেক দিন টিকে থাকতে পারব। আগামী বছরগুলোয় মিউজিক টেকনোলজি নিয়ে আরও জানতে চাই।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি