শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্প চালাক ব্যক্তি- পুতিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

de68f5f25f8f5555a7dfbba05e67cf8a-572208ae4e41c

আন্তর্জাতিক ডেস্ক:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চালাক ব্যক্তি’ আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পুতিন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এনটিভি সূত্রে পুতিনের এই মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটিভির ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমি ট্রাম্পকে একজন চালাক ব্যক্তি বলে বিবেচনা করি। আমি মনে করি, নিজের নতুন দায়িত্ব-কর্তব্য সম্পর্কে শিগগিরই তিনি সবকিছু বুঝতে পারবেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি