ডেস্ক রিপোর্টঃ
নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর জামায়াতের আমীর মো. রওশন আরেফিনের ছেলে মো. খালিদ হাসান। তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভাগ্নে।
কাউন্সিল শেষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুকসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
অন্য একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, আরেক সাবেক পৌর আমীর ও জামায়াতের রোকন মাওলানা আলী আকবরের ছেলে মো. তারিকুল ইসলাম মন্ত্রীর সঙ্গে থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি করার সময় তাকে গুরুত্বপূর্ণ পদে রাখার আশ্বাস দেয়া হয়েছে।


























































