শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ৬ দিনেও সন্ধান মিলেনি বাকপ্রতিবন্ধী শিশু বাদশার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

chauddagram-lost-poto-06-12

বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ৬ দিনেও সন্ধান মিলেনি বাকপ্রতিবন্ধী শিশু বাদশা মিয়ার। সে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল¬বপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র। বাদশাকে না পেয়ে পরিবারের লোকজনের কান্না থামছে না।
জানা গেছে, বাদশা মিয়া(১১) গত বৃহস্পতিবার দুপুরে একটি সিএনজি অটোরিকশায় উঠে পদুয়া রাস্তার মাথায় নেমে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও গতকাল মঙ্গলবার পর্যন্ত বাদশার কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে তার চাচা নুর হোসেন বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৫৫) করা হয়েছে। কেউ বাদশার সন্ধান পেয়ে থাকলে ০১৮১৪৩৬৮১১৯ ও ০১৮২৪৪৬৮৯০২ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি