শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

dsc_0986
স্টাফ রিপোর্টারঃ
পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। হাজার বছর আগ থেকেই কৃষকের ঘরে হেমন্তের ফসল উঠলে তৈরি হতো পিঠা। এই ধারাবাহিকতা চলত শীতকাল পর্যন্ত। এক সময় বাঙালির যে কোনো উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা। যান্ত্রিক জীবনে যা আজ অনেকটাই হারাতে বসেছে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ‘সারাদিন পিঠা খান এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শাহী রেস্তোরা এন্ড বিরিয়ানী হাউজে গ্রাম-বাংলার প্রায় ৩০ রকমের পিঠা প্রদর্শিত ও বিক্রি করা হয়েছে। উৎসবে চিতই পিঠা, ভাঁপা পিঠা, চৈ পিঠা, পোয়া পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, গোলাপ পিঠা, নকশি পিঠা, ঘরকন্যা পিঠাসহ বিভিন্ন পিঠা স্থান পায়। সকালে কিছুটা কম ভীড় থাকলেও সন্ধায় আশেপাশের মানুষ ও বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীর উপস্থিতি ব্যাপক আনন্দ ও উৎসাহে উৎসবস্থল কোলাহলমুখর হয়ে ওঠে। সন্ধ্যা পর্যন্ত পিঠা উৎসব চলে।
শাহী রেস্তোরা এন্ড বিরিয়ানী হাউজে এর স্বত্ত্বাধিকারী আশিকুর রহমান আশিক ও ব্যবস্থাপক কাশেদুল হক চৌধুরী জানান,এই উৎসবে সবার স্বতঃস্ফূর্ত আগমন আমাদের এই আয়োজনকে সফল করেছে। এতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমরা ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ শীতকালে অমরা আরোও কয়েকটি উৎসব এর আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে। আর ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে শীতকালীন পিঠা সরবরাহ করে থাকি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি