
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে সাকিব আল হাসানের ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে, মঙ্গলবার অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে তামিম-গেইলের চিটাগং ভাইকিংস। ১৪৩ রানের লক্ষ্যে ৯৪ রানে সাত উইকেট হারালেও চিটাগংয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ড্যারেন স্যামি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ রানে অপরাজিত থেকে রাজশাহী কিংসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিয়ে যান ক্যারিবীয় তারকা।
সাকিবদের হারিয়েই শেষ চারের টিকিট পায় খুলনা। বাঁচা-মরার ম্যাচটিতে ছয় উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে আসে মাহমুদউল্লাহর দল। এটি ছিল রাউন্ড রবিন পর্বের শেষ (৪২তম) ম্যাচ।
























































