বুধবার,১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নারীদের সোচ্চার হতে বললেন ক্যাটরিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

1481093980
পূর্বাশা ডেস্ক:
পরিবারে একদম মুখ বন্ধ করে থাকলে নির্যাতন-ভোগান্তি বাড়বে, তাই অপরাধ না সহ্য করে সে বিষয়ে সোচ্চার হতে অনুরোধ করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
তিনি বলেন, সমাজের কারণে বিবাহিত নারীদের চুপ থাকার কোন মানে হয় না। বৈবাহিক ধর্ষণ নিয়ে তাঁদের সরব হওয়া উচিত। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ মন্তব্য করেন তিনি।
ভারতে বৈবাহিক ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে। ক্যাটের বক্তব্য, শিক্ষিত মহিলারাও চুপ করে থাকেন। কারণ, আমাদের সমাজ বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে মনে করে না।
অভিনেত্রী লিঙ্গবৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণেই যে দুর্ভোগ বাড়ছে, সে কথাও বলেন ক্যাটরিনা।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি